সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

অফিস সহকারী তপন চক্রবর্তীর মৃতে্যুতে কালেক্টরেট ক্লাবের শোক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪
  • ৪৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের তরুন অফিস সহকারী তপন চক্রবর্তীর অকাল মৃতে্যুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মচারীগণ গতকাল দুপুরে কালেক্টরেট ভবনের সভা কক্ষে এক শোক সভা অনুষ্টিত হয়। জেলা নাজির এম এ সামাদের সভাপতিত্বে কালেক্টরেট ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবদাল করিমের সার্বিক পরিচালনায় শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রজেশ চন্দ্র সরকার, নজরুল ইসলাম, ইউনূছ আলী চিশতি, এম এ খালেক, কার্তিক চন্দ্র দেবনাথ, মোঃ আশরাফজুজামান ও এম সাহেদ আলী প্রমূখ। শোক সভার শুরুতেই  তার বিদেহী আত্বার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তাগণ প্রয়াত তপনের কাজকর্মের এবং সহকর্মীদের সঙ্গে তার সদ্বব্যবহারের ও সহকর্মীদের প্রতি তার ভালবাসার ও আন্তরিকতার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। শোক সভায় তার পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানানো হয়। উল্লেখ্য, তপন চক্রবর্তী দীর্ঘ দিন ধরে মরণ ব্যাধি ক্যান্সারে ভূগতেছিলেন এবং সিলেট মহিলা কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। কালেক্টরেট ক্লাবের পক্ষ থেকে ক্লাব সম্পাদক মোঃ আবদাল করিমের নেতৃত্বে কয়েক জন সহকর্মী বিকেলে তার বাসায় গিয়ে তার স্ত্রীর নিকট আর্থিক অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com