বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাদেনের হত্যাকারীর পরিচয় প্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ৮ নভেম্বর, ২০১৪
  • ৫৩৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আল কায়দা প্রধান বিন লাদেনের হত্যাকারীর পরিচয় প্রকাশ্যে এসেছে। তাকে গুলি করে মেরেছিলেন মার্কিন নেভি অফিসার রবার্ট ও’নেল। মার্কিন মিলিটারি ওয়েবসাইট এসওএফআরইপি বৃহস্পতিবার এই খবর জানিয়েছে। ২০১১ সালে পাকিস্তানের এক গোপন আস্তানায় হানা দিয়ে টপ সিক্রেট মিশনটি সম্পন্ন করেন রবার্ট।
রবার্ট ও’নেলের বয়স ৩৮, একজন প্রাক্তন ‘সিল’ টিম মেম্বার। নিজের নাম প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছেন রবার্ট। কারণ, দেশের নিরাপত্তা সংক্রান্ত ‘টপ সিক্রেট মিশন’-এর তথ্য সর্বসমক্ষে চলে আসায় তাকে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। ফক্স টিভিতে দুই এপিসোডের এক অনুষ্ঠানে নিজের চেহারা প্রকাশ্যে আনবেন রবার্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩ জন নেভি অফিসার ২০১১ সালের মে মাসে পাকিস্তানের গ্যারিসন শহরে উড়ে যায় লাদেনকে হত্যার মিশন সম্পূর্ণ করতে। ইরাক ও আফগানিস্তানে ৪০০ এর বেশি মিশন দক্ষতার সঙ্গে উতরেছেন রবার্ট। এতদিন তাঁর নাম-পরিচয় জানত না বিশ্ব। তার এক কাল্পনিক চরিত্র নিয়ে তৈরি হয়েছে হলিউডের বেশ কিছু সিনেমাও।
মজার বিষয় হল, দেশের জন্য যুদ্ধ করতে যাওয়া মোটেও রবার্টের স্বপ্ন ছিল না। বরং মাত্র ১৯ বছর বয়সে প্রেমিকা ছেড়ে যাওয়ায় জেদ করে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন রবার্ট।
২০১১ সালের ২ মে লাদেনকে গুলি করে মারার পর মোস্ট ওয়ান্টেড লাদেনের মরদেহ মার্কিন বিমানে করে নিয়ে যাওয়া হয় সমুদ্রের উপর। তারপর কালো ব্যাগে তার দেহ পুরে চেনবাঁধা অবস্থায় ফেলে আসা হয় মাঝসমুদ্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com