সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে পরিত্যক্ত বাসা থেকে ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার ॥ আবদালকে গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৫৮৭ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনীর পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১৬৯ বোতল ফেনসিডিল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ব্যবসায়ী মোঃ আবদাল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব শ্রীমঙ্গল-৯। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শ্রীমঙ্গল র‌্যাব-৯ ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার এ এন এ মুসাব্বীর এর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি বাসার ভিতর থেকে উল্লেখিত ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৬শ টাকা।
গ্রেফতারকৃত মোঃ আব্দাল মিয়া শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কদমতলী গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র।
জানা যায়, আব্দাল মিয়া দীর্ঘদিন যাবত শায়েস্তাগঞ্জ রেলওয়ে পরিত্যক্ত বাসা দখল করে রেলের বিদ্যুৎ অবৈধ ভাবে ব্যবহার করে এবং তার স্ত্রী কমলী ও মাতা সহ ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাজা সহ বিক্রি করে আসছে। আবদাল ও তার স্ত্রী কমলী থানা পুলিশ প্রশাসন ও গোয়েন্দা পুলিশের হাতে মদক সহ গ্রেফতার হলেও আইনের ফাকে বের হয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com