শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

চুনারুঘাট উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৮ আগস্ট) চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা গ্রামের শ্রী শ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায়। বিশেষ অতিথি ছিলেন, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক রায়সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন বাবু রতিশ দেব। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাবু প্রণয় পাল। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন বাবু প্রণয় পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে বাবু মানিক দেব নির্বাচিত হন। এছাড়া চুনারুঘাট পৌর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বাবু পরিতোষ দেব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবু সৌরভ কর। সম্মেলনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তারা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। নবনির্বাচিত উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ পরবর্তী সময়ে সংগঠনের অন্যান্য পদে সদস্যদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সম্মেলনে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com