শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাউছ মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের বলাকিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গাউছ মিয়া উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আতুঘোড়া গ্রামের মৃত ফজল খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গাউছ মিয়া বলাকিপুর এলাকায় একটি বিয়ের গেট তৈরির কাজে গিয়েছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে গাউছ মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই (নিরস্ত্র) প্রদীপ রায় সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হন। পরে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com