স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্ধি আসামি যুবলীগ নেতা সুজন আহমেদকে (৩৭) গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার (৮ আগস্ট) তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, হবিগঞ্জ সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. আবু মোকছেদ পিপিএমসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সুজন আহমেদকে গ্রেফতার করে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার নাতিরাবাদ আবাসিক এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে আরও জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৫, তারিখ ৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দের সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সুজন আহমেদকে সন্ধি আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।