রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

লোকালয় বার্তা পত্রিকা অফিসে হামলা জড়িতদের শাস্তির দাবীতে শহরে মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক লোকালয় বার্তা পত্রিকা অফিসে ভাংচুর ও সম্পাদকের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবীতে হবিগঞ্জ সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ থেকে গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিছবাউল বারী চৌধুরী লিটনের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাহ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেম্বার আব্দুল খালেক, ২৮ এর সর্দার এম এ মন্নান, বিশিষ্ঠ মুরুব্বী আরজত আলী, জালাল মিয়া সর্দার, মহিবুল ইসলাম শাহীন, এনামুল হক সেলিম, আব্দুল মতিন, আলতাব মিয়া, নজরুল ইসলাম শামীম, জাহির মিয়া, সাংবাদিক ফখরুল ইসলাম, এডভোকেট সজল, শুকুর সর্দার, আব্দুল মন্নান সর্দার, মুক্তিযোদ্ধা রফিক মিয়া, মুক্তিযোদ্ধা শের আলী, ওয়াহিদ মিয়া সর্দার, হাজী বুলবুল মিয়া, সোনাফর আলী, আতর আলী, শেখ সেবুল মিয়া, জহিরুল হক সেলিম, সামসুজ্জামান, দোলাই মিয়া, ফজল মেম্বার, শাহ হাছন আলী, সাহিদ মিয়া,তজিমুল হোসেন, নাসির মিয়া, আব্দুল হেকিম, আব্দুল্লাহ আল মামুন, রহমান মিয়া, সজল খান, প্রমূখ। পথসভায় বক্তারা বলেন, সন্ত্রাসীরা যে কোন দলের হউক না কেন, তারা কেউই আইনের উর্ধে নয়। জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয় পথসভায়। অন্যথায় সচেতন জনসাধারণ কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারী দেন। উল্লেখ্য গত ১০ নভেম্বর সংবাদ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে দৈনিক লোকালয় বার্তা অফিসে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় সংবাদপত্র কাজে ব্যবহৃত প্রাইভেটকার ভাংচুর করা হয়। এতে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল বাধা দিলে তাকে পিঠিয়ে আহত করে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com