বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বন্যাদূর্গত ২’শ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার লস্করপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। গতকাল রবিবার এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব। ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। এছাড়াও রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের কর্মকর্তা ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম বলেন, ‘রেড ক্রিসেন্ট সবসময় যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে। হবিগঞ্জের বানভাসি মানুষের এই সংকটে আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।’
২’শ পরিবারের মাঝে প্রতিটি পরিবারে চাউল ৮ কেজি, তেল ৫০০ গ্রাম, আলু ১ কেজি, পিঁয়াজ ৫০০ গ্রাম, লবন ৫০০ গ্রাম এবং মসুর ডাল ৫০০ গ্রাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com