স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকোরীদের বিরুদ্বে সাড়াশি অভিযান চলিয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন। গতকাল শনিবার শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচলনা করা হয়।
গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার লস্করপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে অন্ত্যত ৩০টি গ্রাম প্লাবিত হয়। খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। তিনি গত শুক্রবার সকালে খোয়াই নদীর ভাঙ্গণ এলাকা পরিদর্শন করেন এবং ড্রেজার মেশিদ নিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন।
এরই প্রেক্ষিতে গতকাল শনিবার খোয়াই নদীতে শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের সহকারী রেভিনিউ অফিসার, উপ-সহকারী প্রকৌশলীসহ পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অভিযানকালে প্রায় ৩ হাজার ১শ মিটার লম্বা পাইপ, কাটিং সেকশন ড্রেজার ২টি, শ্যালো মেশিন ৩টি সহ বালু উত্তোলন কাজে ব্যাবহৃত সমস্ত মালামাল জব্দ করা হয়েছে।
জানা যায়, ড্রেজার দুটি দিয়ে কয়েক মাস যাবত বালু উত্তোলন করা হয়েছে। তাদের একটি ড্রেজার নির্ধারিত ৮৯০নং দাগের বাইরে অবস্থিত হলেও অপর মেশিনটি দিয়ে ব্যক্তিগত জমি থেকে জোরপূর্বক বালু তোলা হয়েছে এবং মাটি কাটা হয়েছে বলেও একজন জমির মালিক অভিযোগ জানিয়েছে। এসব স্পষ্টতই জেলা প্রশাসনের সাথে স্বাক্ষরিত শর্তের লঙ্ঘন। এছাড়াও বালু উত্তোলনকারীরা শর্ত ভেঙ্গে ব্যতিরেকে বালু তোলেছে, বাঁধ ছিদ্র করে পাইপ ঢুকিয়েছে, নৌপথ এবং নদীর গতিপথ পরিবর্তন করেছে। বালু উত্তোলনের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা হয় নি। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বালু উত্তোলনের শর্ত থাকলেও এলাকাবাসীর সাক্ষ্য অনুযায়ী রাতেও বালু তোলা হয়েছে। এসবই চুক্তির একাধিক ধারার লঙ্ঘন।