বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাতছড়ি উদ্যানে দেখা গেছে বিরল ‘কালো মথুরা’ ॥ উচ্ছ্বাসিত প্রকৃতিপ্রেমীরা

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে দেশের অন্যতম বিরল বনজ পাখি ‘কালো মথুরা’ (কধষরল ঢ়যবধংধহঃ) আবারও ক্যামেরাবন্দী হয়েছে। প্রখ্যাত বন্যপ্রাণী ফটোগ্রাফার আনিস শেখ সম্প্রতি উদ্যানের গভীর অরণ্যে পাখিটির একটি পূর্ণবয়স্ক পুরুষ (গধষব) কালো মথুরার দুর্লভ ছবি ধারণ করেন। ছবিটি প্রকাশের পর প্রকৃতিপ্রেমী, পাখি গবেষক এবং বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বন বিশেষজ্ঞদের মতে, কালো মথুরা বাংলাদেশের অত্যন্ত বিরল আবাসিক বনমুরগি। ঘন চিরসবুজ ও আধা-চিরসবুজ বনাঞ্চলে এদের বসবাস। মানুষের উপস্থিতি টের পেলেই দ্রুত ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে বলে পাখিটিকে খালি চোখে দেখা অত্যন্ত কঠিন। এ কারণে এর ছবি ধারণ করাও বেশ চ্যালেঞ্জিং।
আনিস শেখ জানান, দীর্ঘ সময় ধৈর্য ধরে বন পর্যবেক্ষণের পর তিনি সাতছড়ির একটি নিরিবিলি স্থানে কালো মথুরাটির দেখা পান। পাখিটি কিছুক্ষণ বনপথের পাশে খাদ্যের সন্ধান করছিল। নিরাপদ দূরত্ব বজায় রেখে তিনি ক্যামেরায় কয়েকটি দুর্লভ মুহূর্ত ধারণ করতে সক্ষম হন। তিনি বলেন, “বাংলাদেশের বনাঞ্চলে এমন বিরল প্রজাতির পাখির উপস্থিতি আমাদের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। এটি সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।”
প্রকৃতিবিদদের ভাষ্য, পুরুষ কালো মথুরার শরীরে চকচকে নীলাভ-কালো পালক, মাথায় লাল রঙের খোলা ত্বক এবং লম্বা সাদা-কালো মিশ্রিত লেজ থাকে, যা সহজেই অন্য বনমুরগি থেকে আলাদা করে চেনা যায়। বনজ ফল, বীজ, কচি পাতা ও ছোট ছোট পোকামাকড় এদের প্রধান খাদ্য।
সাতছড়ি জাতীয় উদ্যান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আবাসস্থল। প্রায় ২৪৩ হেক্টর আয়তনের এই সংরক্ষিত বনে রয়েছে শতাধিক প্রজাতির পাখি, অসংখ্য প্রজাতির স্তন্যপায়ী, সরীসৃপ ও উভচর প্রাণী। বিশেষ করে উল্লুক, মুখপোড়া হনুমান, মায়া হরিণ, বনবিড়ালসহ নানা বিরল প্রাণীর পাশাপাশি কালো মথুরার মতো দুর্লভ পাখির উপস্থিতি এ উদ্যানের পরিবেশগত গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।
বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা বলছেন, অবৈধ গাছ কাটা, বনভূমিতে মানুষের অনুপ্রবেশ, শব্দদূষণ এবং আবাসস্থল ধ্বংসের কারণে এমন বিরল পাখির সংখ্যা কমে যাচ্ছে। তাই সাতছড়িসহ দেশের সংরক্ষিত বনাঞ্চলে নজরদারি বাড়ানো, দর্শনার্থীদের সচেতন করা এবং প্রাকৃতিক আবাসস্থল অক্ষুন্ন রাখা জরুরি।
সাতছড়ি রেন্জ কর্মকর্তা মেহেদী মাসুদ জানান, কালো মথুরার এই দুর্লভ উপস্থিতি শুধু একটি সুন্দর আলোকচিত্র নয়; এটি সাতছড়ি জাতীয় উদ্যানের সমৃদ্ধ জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ দলিল এবং দেশের বন ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তার শক্তিশালী বার্তা। সাতছড়ি বনের জীববৈচিত্র আগের চেয়ে অনেক সমৃদ্ধ ও বৈচিত্র্যময়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com