সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে লিটন দেব, সাধারণ সম্পাদক হিসেবে অমিত শুক বৈদ্য এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নিশি চন্দ নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে গত শুক্রবার (৩ জুলাই) গজনাইপুর ইউনিয়নের শ্রী শ্রী ঠাকুর বাণী আশ্রমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি রঙ্গলাল রায় এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নীল কণ্ঠ দাশ সামন্ত (নন্টি)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিকাশ রায়, পৌর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মিনু কান্তি রায়, সদস্য সচিব বিভূ আচার্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায়, সাবেক দপ্তর সম্পাদক পারুল চন্দ্র দেব, নির্বাহী সদস্য মহাদেব রায় এবং নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক সুকান্ত দাশ।
এ সময় গজনাইপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি লিটন দেব এর আগে গজনাইপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com