সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই সরকারের অঙ্গীকার-হুইপ জি কে গউছ এমপি

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া, রিচি, পইল, নিজামপুর, রাজিউড়া ও লস্করপুর ইউনিয়নের ১ হাজার ৫৬০টি দরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
চাল বিতরণকালে হুইপ জিকে গউছ বলেন, সরকার সবসময় অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে রয়েছে। কোনো মানুষ যেন খাদ্যকষ্টে না থাকে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।
এ সময় উপস্থিত ছিলেন হুইপের একান্ত সচিব আমিন আল পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com