বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে ৪ জুয়ারী গ্রেফতার ভ্রাম্যমান আদালতে সাজা

  • আপডেট টাইম সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
  • ৭৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ জুয়াড়ীকে গ্রেফতার করেছে। গতকাল সকাল ১০ টায় মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে নব নির্মিত বিল্ডিং এর দু’তলায় জুয়াখেলা অবস্থায় বানিয়াচং থানার এস আই ধর্মজিত সিনহা, এএসআই কামরুল আলমসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, সদরের নন্দীপাড়া এলাকার খেলু মিয়ার ছেলে মামুন মিয়া (১৮), চতুরঙ্গ রায়েরপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে তোফাজ্জল হোসেন (১৮), দত্তপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে সাইফুল মিয়া (১৮) ও নন্দীপাড়া গ্রামের মতিন মিয়ার ছেলে মোবারক মিয়া (১৯) কে গ্রেফতার করে। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ভ্র্যাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম প্রকাশ্য দিবালোকে টাকা দিয়া তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় প্রদানের পরপরই গ্রেফতারকৃতদের হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com