সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ থানার নতুন ওসি আবুল হোসেনের যোগদান

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবুল হোসেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে নবীগঞ্জ থানার দায়িত্বভার গ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নবাগত ওসি আবুল হোসেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি), ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ওসি এবং পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের ৩ নম্বর ওয়ার্ড পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি দক্ষতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, নবীগঞ্জ থানার বিদায়ী ওসি মোনায়েম মিয়াকে বদলি করে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
নবাগত ওসি আবুল হোসেন দায়িত্ব গ্রহণের পর নবীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে জনগণের সহযোগিতা কামনা করেন এবং সেবা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com