শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচি’র আওতায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ পালিত হয়েছে। গতকাল নবীগঞ্জ পৌর এলাকার পশুর হাটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌরসভার আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ রুহুল আমিন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো: জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী মো: সহিদুল হক, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমদ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাগর আহমেদ, সদস্য মোঃ হাসান চৌধুরী, পৌরসভার টিকাদান সুপারভাইজার বনানী দাশ, উচ্চমান সহকারী রনি চন্দ্র বনিক, দিপংকর সরকার। স্থানীয় পর্যায়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারী ও স্থানীয় সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com