সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ঢাকা-সিলেট মহাসড়কের সুতাংয়ে ত্রিমুখী সংঘর্ষ ॥ নিহত ১ ॥ আহত ২

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত দুইজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন সুতাং ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মুরগিবাহী পিকআপের চালক মো. কাউসার মিয়া (৩২)। তিনি নরসিংদী জেলার বেলাবো থানার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে শাহ সিমেন্টের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের নিচু স্থানে পড়ে যায়। এ ঘটনায় পিকআপের হেলপার ও সিএনজিচালক আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com