সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ

  • আপডেট টাইম বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.জি.এম. সরফরাজ জেলা কারাগার পরিদর্শন করেছেন। গতকাল ২৩ জুন মঙ্গলবার তিনি কারা পরিদর্শণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কারাগারের জেল সুপার মোঃ মজিবুর রহমান। পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক কারাগার প্রাঙ্গণে একটি লুকলুকি গাছের চারা রোপণ করেন। এর মাধ্যমে তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং কারাগার এলাকায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে তিনি কারাগারে থাকা হাজতি ও কয়েদিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বন্দিরা তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও কল্যাণ সংক্রান্ত বিষয় তুলে ধরলে জেলা প্রশাসক তা মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি কারাগারের ডে-কেয়ার সেন্টার ও নারী প্রশিক্ষণ কক্ষ পরিদর্শন করেন। সেখানে পরিচালিত প্রশিক্ষণ ও পুনর্বাসনমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বন্দিদের দক্ষতা উন্নয়নের উদ্যোগসমূহের প্রশংসা করেন। জেলা প্রশাসক কারাগারের রান্নাঘরও পরিদর্শন করেন। তিনি খাদ্য প্রস্তুত প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং বন্দিদের জন্য পরিবেশিত খাবারের মান ও গুণগত অবস্থা যাচাই করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে কারাগারের কয়েদিদের নিয়ে গঠিত সাংস্কৃতিক দলের পরিবেশিত মনোজ্ঞ সংগীতানুষ্ঠান উপভোগ করেন তিনি। বন্দিদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এ উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড.জি.এম. সরফরাজ মানবিক মূল্যবোধ, পুনর্বাসন কার্যক্রম এবং সংশোধনমূলক পরিবেশ নিশ্চিত করতে কারাগার প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তিনি বন্দিদের দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ এবং সমাজে পুনর্বাসনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, জেলা প্রশাসকের এ ধরনের পরিদর্শন কারাগারের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং বন্দিদের কল্যাণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com