শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

সাতছড়ি জাতীয় উদ্যানে বিপন্ন তক্ষক অবমুক্ত

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার লস্করপুর এলাকা থেকে উদ্ধার করা একটি তক্ষক সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে হবিগঞ্জ বন বিভাগ। গতকাল শনিবার (২০ জুন) দুপুরে বন বিভাগের উদ্যোগে তক্ষকটি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, লস্করপুর এলাকা থেকে উদ্ধার করা তক্ষকটিকে একদিন পর্যবেক্ষণ ও পরিচর্যার পর সুস্থ অবস্থায় সাতছড়ি বনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের রেঞ্জার মাহমুদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, তক্ষক ধরা, লালন-পালন বা এর ব্যবসা করা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। কোথাও তক্ষক পাওয়া গেলে তা বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা উচিত।
রেঞ্জার মাহমুদ হোসেন বলেন, তক্ষক সাধারণত পাহাড়ি এলাকা, বড় গাছের ফোঁকর কিংবা স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করে। তাই লোকালয় থেকে দূরে সংরক্ষিত বনাঞ্চল বা ঘন বৃক্ষাচ্ছাদিত এলাকায় অবমুক্ত করা প্রয়োজন। উদ্ধারের পর অবমুক্তির সময় এমন পরিবেশ নিশ্চিত করা হয় যাতে প্রাণীটি সহজেই তার স্বাভাবিক আবাসস্থলে ফিরে যেতে পারে। চুনারুঘাট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী আব্দুল জাহির মিয়া বলেন, তক একটি বিপন্ন ও সংরক্ষিত বন্যপ্রাণী। কেউ তক উদ্ধার করলে সেটিকে হত্যা, আটকে রাখা বা বিক্রির চেষ্টা না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com