মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে স্ত্রীকে হত্যা ঘাতক স্বামী আটক হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কে প্রিজন ভ্যান উল্টে পুলিশসহ আহত ২৫ লাখাই আঞ্চলিক সড়কে গাড়ির ত্রিমুখী সংঘর্ষ ॥ শিশু নিহত শহরের চীফ জুডিসিয়াল কোর্টের পানির ট্যাব চুরি ॥ যুবক আটক নবীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত ॥ সড়ক অবরোধ বিভিন্ন অভিযোগে নবীগঞ্জে ‘ফারিয়া’র ২ জনকে অব্যাহতি, ১ জন অবাঞ্ছিত নবীগঞ্জের সাব-রেজিস্ট্রার সপ্তাহে অফিস করেন মাত্র একদিন বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে বর্ণাঢ্য সংগীত উৎসব চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ

আর্জেন্টিনার ৩-০ গোলে বিজয়ে নবীগঞ্জে সমর্থকদের আনন্দ উল্লাস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চলতি কাপকাপ খেলার প্রথমপর্বে উত্তেজনাপূর্ন ম্যাচে এ সময়ের সবচেয়ে বেশী জনপ্রিয় ও হট ফেভারিট দল আর্জেন্টিনা ১৭ জুন গতকাল বুধবার সকালে প্রথমপর্বে তুমুল উত্তেজনা পূর্ন খেলায় ভেনিজুয়েলা আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে উত্তীর্ণ হওয়ায় নবীগঞ্জে আর্জেন্টিনা সমর্থক ফোরামের সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ উৎসাহ বিরাজ করছে। এ ধরনের বিজয়ের আনন্দকে উপভোগ্য করে তোলেন সকল আর্জে›টিনার সমর্থকবৃন্দ। নবীগঞ্জ উপজেলাসহ শহরের আশপাশ এলাকায়ও আমরা আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস বিরাজ করছে। এ আনন্দ উপভোগ্য করে তোলতে নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা দলের সমর্থকরা আনন্দ উল্লাস ব্যক্ত করেন। হট ফেভারিট দলের এমন বিজয়ে আনন্দের অনুভূতি ব্যক্ত করেন আর্জেন্টিনা নবীগঞ্জ উপজেলা সমর্থক কমিটির সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সহ-সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, যুগ্ম সম্পাদক আশফাক উজ্জামান চৌধুরী, মোঃ সেলিম মিয়া তালুকদার, শাকিল আহমদ, মুরাদ আহমদ, কাঞ্চন বনিক, অরুন কান্তি রায়, মুহিত ভট্টাচার্য্য, মোঃ কাজল মিয়া, পবিত্র বনিক, মোঃ আকিকুর রহমান সেলিম, সলিল বরন দাশ, জ্যোতিষ সরকার, সুমন তালুকদার, বিপুল চক্রবর্তী, সুদীপ দাশ, সান্টু দাশ, বিপ্লব চন্দ্র দাশ বিপুল লিপ্টু তালকদার রিপ্টু, সঞ্জয় দাশ, সুজিত পাল, রতন লাল রায়, বিধান পাল, শংকর চন্দ, সুরঞ্জন রায়, রামকৃষ্ণ সরকার, হেমেন্দ্র সরকার, শান্ত দাস, দুর্লভ দাশ, সুকমল দাস, রিপন সরকার, রনি রায়, লিপ্টন রায়, মোঃ আবুল কালাম আজাদ, সুদেব চক্রবর্তী, অজয় সেন, মোঃ ইউনুছ মিয়া, জাহিদ মিয়া, আমিনুল ইসলাম মুমিন, আব্দুল আহাদ মামুন, মোঃ আয়াত আলী প্রমূখ সমর্থকবৃন্দ।
সমর্থকরা বলেন, মেসির জাদুকরী নৈপুন্যে তৈরী করা বল নিয়ে অন্যান্য খেলোড়াররা ছন্দময় খেলা দেখিয়ে দলের সেরা পারফরম্যান্সে আর্জেন্টিনা দল ৩-০ গোলে আলজেরিয়াকে পরাজিত করে অভাবনীয় জয়লাভ করে। একই সাথে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় খেলোয়ার লিওনেল মেসির হ্যাট্টিক গোলে উত্তেজনাপূর্ণ খেলায় বিশ্বকাপ খেলার জনপ্রিয় এ আসরে বর্তমান সেরা তারকা লিওনেল মেসির নেতৃতে আর্জেন্টিনা দল ফাইনালে চ্যাম্পিয়ান হয়ে শিরোপা জয়লাভ করবে এটাই্ সমর্থকদের বিশ্বাস।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com