শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পালিত হয়েছে জাতীয় ম্যালেরিয়া নিমূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রন কর্মসূচী। পৌর মডেল পুকুর প্রাঙ্গনে অভিযানের পর গতকাল মঙ্গলবার হবিগঞ্জ পৌর এলাকায় জেলা ২৫০ শয্যা হাসপতাল প্রাঙ্গনে মশা প্রজনন ক্ষেত্র হ্রাসকরণ অভিযান পরিচালিত হয়। এ কর্মসূচীতে পরিচ্ছন্ন করা হয় হাসপাতাল প্রাঙ্গন। এ কর্মসূচী যৌথভাবে আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, ব্রাক ও হবিগঞ্জ পৌরসভা। ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচী পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ রত্মদ্বীপ বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com