মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে স্ত্রীকে হত্যা ঘাতক স্বামী আটক হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কে প্রিজন ভ্যান উল্টে পুলিশসহ আহত ২৫ লাখাই আঞ্চলিক সড়কে গাড়ির ত্রিমুখী সংঘর্ষ ॥ শিশু নিহত শহরের চীফ জুডিসিয়াল কোর্টের পানির ট্যাব চুরি ॥ যুবক আটক নবীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত ॥ সড়ক অবরোধ বিভিন্ন অভিযোগে নবীগঞ্জে ‘ফারিয়া’র ২ জনকে অব্যাহতি, ১ জন অবাঞ্ছিত নবীগঞ্জের সাব-রেজিস্ট্রার সপ্তাহে অফিস করেন মাত্র একদিন বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে বর্ণাঢ্য সংগীত উৎসব চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ

শায়েস্তাগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান ॥ জরিমানা আদায়

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোট ১৮ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে দাউদনগর বাজারের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। বিষয়টি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর আগে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হলেও অনেকেই নির্দেশনা অমান্য করে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখেন। ফলে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করে এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরী। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন ও স্থানীয় সরকার (পৌরসভা) আইনে বিভিন্ন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।
অভিযানে উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় স্থানীয় নাগরিকরা উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বানী চৌধুরীর প্রশংসা করেছেন। তাদের মতে, প্রশাসনের এ উদ্যোগ বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ করবে। সংশ্লিষ্টরা জানান, সুন্দর, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও যানজটমুক্ত শায়েস্তাগঞ্জ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com