মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এমপি সৈয়দ ফয়সলের সাথে মাধবপুর উপজেলা সমিতির নেতৃৃবৃন্দের মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মাধবপুর উপজেলা সমিতির নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকালে ঢাকার নাখালপাড়ায় অবস্থিত এমপি হোস্টেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মাধবপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। একই সঙ্গে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত কিছু উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এ সময় ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের প্রতিনিধিরা মাধবপুর ও চুনারুঘাট অঞ্চলের সার্বিক উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সমন্বিত উন্নয়ন কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।
সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়নে তাদের গঠনমূলক পরামর্শকে স্বাগত জানান। তিনি বলেন, জনগণের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাধবপুর ও চুনারুঘাটের অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এমপি ফয়সল আরও বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে মাধবপুর-চুনারুঘাট এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় ও সমন্বয় সভা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মাধবপুর উপজেলা সমিতির সচিব আনোয়ার চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম চৌধুরীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com