শনিবার, ২৩ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি সেগুন বনে শকুনের চোখ বনদস্যুদের দৌরাত্ম্যে হুমকির মুখে মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ॥ কোটি টাকার জিরা জব্দ নবীগঞ্জে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের জালিয়াতির অভিযোগ মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজে পাই-এমপি সৈয়দ ফয়সল জেলায় ফার্দিন-মার্দিনসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত শচীন্দ্র লাল সরকারের প্রয়াণ দিবস পালিত চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হবিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ॥ মোটর সাইকেল জব্দ গরু বাজার পরিদর্শন করেছেন হবিগঞ্জ থানার ওসি জাহিদুল

নবীগঞ্জে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের জালিয়াতির অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল ১২৩ নং নবজাগরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব (ফারুক মাস্টার) জালজালিয়াতি ও প্রতারনার আশ্রয় নিয়ে নিয়ম বহির্ভুতভাবে নিজের মেয়ে ফাইজা ফাইরোজ মুমু’কে নিজ স্কুলের শিক্ষার্থী দেখিয়ে ২০২৫ সেশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ করে দেয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনার ঝড় উঠেছে। ফলে বঞ্চিত হয়েছে নবজাগরণ স্কুলের মেধাবী শিক্ষার্থী। এ ব্যাপারে স্কুলের অভিভাবকগণ উপজেলা নির্বাহী অফিসার এবং বৃত্তি পরীক্ষা-২০২৫ইং এর পরিচালনা কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ১০ দিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ বা তদন্ত না করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাওঁ গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহাব (ফারুক মাস্টার) দীর্ঘদিন ধরে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল ১২৩ নং নবজাগরণ সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। ইতিপুর্বে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে আসছেন স্কুলের অভিভাবক ও এলাকাবাসী। উক্ত প্রধান শিক্ষকের মেয়ে ফাইজা ফাইরোজ মুমু পানিউমদা বাজারে অবস্থিত দি মর্ডান কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী। সে ২০২৫ সালে পিএসসি পরীক্ষা অংশ গ্রহন করে উত্তীর্ণ হয়। বর্তমানে ওই ছাত্রী রাগিব রাবেয়া স্কুলের ৬ষ্ট শ্রেণীতে অধ্যায়নরত। তার ভর্তি রেজিষ্ট্রারেও দেখা যায়, সে দি মর্ডান কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী ছিল। ২০২৫ সেশনে বৃত্তি পরীক্ষা ২০২৬ইং সনে অনুষ্টিত হয়। ওই পরীক্ষায় নিজের স্কুলের মেধাবী শিক্ষার্থীকে বাদ দিয়ে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব (ফারুক মাস্টার) ক্ষমতার অপ্রব্যবহার করে নিয়ম বহির্ভুত ভাবে নিজের মেয়ে মুমুকে নবজাগরণ স্কুলের শিক্ষার্থী দেখিয়ে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ করে দেন। ঘটনাটি জানা জানি হলে এলাকায় আলোচনার ঝড় উঠে। অনেকেই বলেছেন, নিজের মেয়ে বলে কথা! অথচ ফাইজা ফাইরোজ মুমু সাতাইহাল নবজাগরণ প্রাইমারী স্কুলের কোন শিক্ষার্থী না। এ ব্যাপারে গত ১৩ মে বৃত্তি পরীক্ষা-২০২৫ইং এর পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন সরকার বলেন, অভিযোগের অনুলিপি পেয়েছি। ইউএনও স্যার বরাবরে অভিযোগ দেয়া হয়েছে। স্যার যাকেই তদন্তের দায়িত্ব দেন তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে। প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব (ফারুক মাস্টার) বলেন, তার মেয়ে মুমু নবজাগরণ স্কুলের ছাত্রী। তার ক্লাশ দুপুরে হওয়ায় তিনি সাথে নিয়ে আসতে না পারায় স্কুলে নিয়মিত ক্লাশ করতে পারেনি। অভিযোগকারী মোঃ আলমগীর, আব্দুল আউয়াল, জুনাবেদ আহমদ চৌধুরী, রিজিয়া আক্তার ও আবু সাশ বলেন, প্রধান শিক্ষকের মেয়ে আমাদের স্কুলের ছাত্রী না। কোন দিনই ক্লাশ আসেন নি। তার ৬ষ্ট শ্রেণীতে ভর্তির রেজিষ্ট্রারেও দি মর্ডান কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী হিসেবে উল্লেখ রয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও বৃত্তি কমিটির সভাপতি বরাবরে আবেদন করার ১০ দিন অতিবাহিত কর্তৃপক্ষ কোন কার্যক্রম গ্রহন করেন নি, এটা দুঃখ জনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com