শনিবার, ২৩ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি সেগুন বনে শকুনের চোখ বনদস্যুদের দৌরাত্ম্যে হুমকির মুখে মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ॥ কোটি টাকার জিরা জব্দ নবীগঞ্জে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের জালিয়াতির অভিযোগ মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজে পাই-এমপি সৈয়দ ফয়সল জেলায় ফার্দিন-মার্দিনসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত শচীন্দ্র লাল সরকারের প্রয়াণ দিবস পালিত চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হবিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ॥ মোটর সাইকেল জব্দ গরু বাজার পরিদর্শন করেছেন হবিগঞ্জ থানার ওসি জাহিদুল

মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজে পাই-এমপি সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, তিনি মানুষের সেবার মধ্যেই প্রকৃত শান্তি খুঁজে পান। জনগণের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য এবং একজন জনসেবক হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান।
গতকাল শুক্রবার রাত ৮টায় মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারে স্থানীয় বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি সৈয়দ মোঃ ফয়সল বলেন, “আমি কাজের মানুষ। জনগণের সেবামূলক কাজ করতে পারলে আমি মানসিক শান্তি পাই। আপনাদের খাদেম হিসেবে কাজ করে যেতে চাই। মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আমার কোনো লোভ-লালসা নেই। জনগণের সম্পদের প্রতি আমার কোনো আকাঙ্খা নেই। আমি শুধু এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ যেসব নাগরিক সুবিধা ও উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, বর্তমান সরকার তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আগামী তিন মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কাজের সুফল জনগণ পেতে শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংসদ সদস্য বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অনেক চ্যালেঞ্জপূর্ণ। বিগত সরকারের দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, “দেশের এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। নতুন বাজেট ঘোষণার পর ধীরে ধীরে জনগণের বিভিন্ন দাবি ও চাহিদা পূরণ করা হবে।”
এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আরজু মেম্বার, সভাপতি একলাছুর রহমান, প্রফেসর মঈন উদ্দিনসহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সভা শেষে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন সংসদ সদস্য এবং বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com