রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জেলায় ফার্দিন-মার্দিনসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং নিষিদ্ধ আমদানিকৃত কসমেটিকস বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ।
র‌্যাব সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মানুষের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যে নিষিদ্ধ দ্রব্যের ব্যবহার, প্রতিশ্রুত ওজনের কম পণ্য সরবরাহ কিংবা অবৈধ পণ্য বিক্রি দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধ প্রতিরোধে র‌্যাব-৯ দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪৩, ৪৫ ও ৪৬ ধারায় বাহুবল বাজারের বনফুলের মালিক জায়েদ হোসেনকে ১০ হাজার টাকা, শামীম সুইটমিটের মালিক সুমনকে ১ হাজার টাকা, কুটুম বাড়ির মালিক আরফান মিয়াকে ১০ হাজার টাকা, মহিবুর কসমেটিক্সের মালিক মহিবুরকে ৩ হাজার টাকা এবং আল হেরা কসমেটিকসের মালিক শহিদুল আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরদিকে শায়েস্তাগঞ্জের ফার্দিন মার্দিনকেও ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।
র‌্যাব-৯ জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং, ভেজাল ও অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com