বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ২৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি সবুজ রঙের সিএনজিযোগে মাদকদ্রব্য সিলেটের দিকে পাচার করা হচ্ছে। সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১০টা ৫৫ মিনিটে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকার রুস্তমপুর টোল প্লাজার পাশে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। এ সময় সন্দেহভাজন একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে সিএনজির ভেতর থেকে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আলমগীর মিয়া (১৯)। তিনি চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের মৃত আব্দুল জাহিরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানান, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তিনি তা নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com