বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট সাময়িক প্রত্যাহার ॥ আজ থেকে চলবে বাস

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ দুদিনের টানা পরিবহন ধর্মঘটের পর সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। গতকাল সোমবার রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে এ তথ্য জানান সংগঠনটির সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হবে। তবে চলমান সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল বন্ধ থাকবে। জরুরি সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস আখঞ্জীসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ১০ মে মৌলভীবাজারের শেরপুর এলাকায় হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কয়েকটি বাস আটকে দেয় মৌলভীবাজারের শ্রমিকরা। এ সময় বাস ভাংচুর ও কয়েকজন শ্রমিককে মারধরের ঘটনাও ঘটে। ঘটনার পর প্রশাসনের উদ্যোগে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com