বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে অসংখ্য শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে ভর্তি ফি প্রদান করে সহযোগিতা করেছে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল। ১৭ মে প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রমের শেষ সময়ে আরও ৩ জন শিক্ষার্থীর ভর্তি ফি প্রদান করে পাশে থাকেন বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুজ্জামার রিয়াজ জানান, দলীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীদের সহযোগিতায় আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি। বৃন্দাবন সরকারি কলেজের কোনো শিক্ষার্থী যেন টাকার অভাবে পড়াশোনায় ক্ষতিগ্রস্ত না হয়, আমরা থাকাকালীন সময়ে তা হতে দেব না-ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা সবসময় শিার্থীবান্ধব ও মানবিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com