স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকায় ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী পিতা-পুত্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শহরের সুলতান
মাহমুদপুর এলাকার বাসিন্দা কোর্ট স্টেশন চাষি বাজারের মুদি দোকানের ব্যবসায়ী আব্দুল কাইয়ূম (৫০) এবং তার ছেলে কলেজ ছাত্র জাকির (২২) কে নিয়ে পোদ্দার বাড়ি এলাকায় যাবার পথে পিছন থেকে বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাক আটক করে জনতা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। তারা রাস্তার পাশে ছিটকে পড়ে থাকেন। পথচারীরা
দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় পথচারীরা ট্রাক চালকের ড্রাইভিং লাইন্সে, মোবাইল ও চাবি জব্দ করেছেন। এ খবর শহরে ছড়িয়ে পড়লে শত শত মানুষ হাসপাতালে আসেন। এ ঘটনায় তাদের স্বজনরা বারবার মুর্চা যাচ্ছেন। 
স্বজনদের অভিযোগ, হাসপাতালে দুর্ঘটনাকবলিতদের দেহ নিয়ে এলে ডাক্তার তাদের সময়মতো চিকিৎসা করেননি। এতে স্বজনরা উত্তেজিত হয়ে ডাক্তারদের গালমন্দ করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।