বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪
  • ৬৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে পারকুল গ্রামের রাস্তার পার্শ্বে আব্দুল ওয়াহিদ মিয়ার টিন শেট খোলা মার্কেটের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে উল্লেখিত স্থানে বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস.আই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। ওই ব্যক্তি মানিসকি ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। দীর্ঘ দিন যাবত ওই মানষিক ভারসাম্যহীন বৃদ্ধ পারকুল গ্রাম ও শেরপুরসহ বিভিন্ন গ্রামে ঘুরাফেরা করতো তবে কেউ তার পরিচয় জানেনা। এস.আই জাহাঙ্গীর আলম জানান, অজ্ঞতনামা ওই মৃতদেহ দেখে মনে হয়েছে, সে ক্ষুধার্ত ছিল। অনাহারের কারনেও মৃত্যু হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com