বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওসি জাহিদ ॥ মাদক-চুরি-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মাদক-জুয়া-চুরি রোধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন নবাগত ওসি জাহিদুল হক। গতকাল রাত ৯ টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। তিনি বলেন, হবিগঞ্জ শহরের তিনটি মাদক স্পটকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় স্পট হলো বড় বহুলা মোকাম বাড়ি, উমেদনগর ও মাছুলিয়ার কয়েকটি স্পট। জনপ্রতিনিধি ও সোর্সদের মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্পটে অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের নির্দেশে এ অভিযান চলবে। গত সোমবার রাতে ২নং পুল মোকামবাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীকে পুলিশ ধরে ফেললে সে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে অচিরেই গ্রেফতার করা হবে। এ ছাড়া চুরি, জুয়া বন্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। সদর থানা এলাকায় এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক এডভোকেট এমএ মজিদ, সাবেক সভাপতি সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, চ্যানেল আই জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, বাংলাদেশ বেতারের হবিগঞ্জ প্রতিনিধি শরীফ চৌধুরী, এটিএন এর জেলা প্রতিনিধি আব্দুল হালিম, এশিয়ান টিভির প্রতিনিধি এসএম সুরুজ আলী, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ আব্দুল হাকিম, বাংলাদেশ আলোর জেলা প্রতিনিধি জুয়েল চৌধুরী, প্রভাকর সম্পাদক সহিবুর রহমান, হবিগঞ্জের আয়নার বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, বাংলাদেশ সমাচারের আব্দুল হান্নান টিপু, এটিএন নিউজের প্রতিনিধি আল আমিন, সাংবাদিক আজহারুল ইসলাম মুরাদ, তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আল মামুন, হবিগঞ্জের বাণীর বার্তা সম্পাদক কাজী মিজান, জননীর বার্তা সম্পাদক শাহ আলম, ভোরের ডাকের জেলা প্রতিনিধি এমএ রাজা, শাওন খান, রুহেল আহমেদ, রেজাউল খান, রিপন মিয়া প্রমুখ। এ ছাড়াও অফিসারদের মধ্যে ওসি (তদন্ত) সফিকুল ইসলাম, ওসি অপারেশন জাহাঙ্গীর আলম, কোর্ট স্টেশন ফাঁড়ির পরিদর্শক মফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সদর থানার সেকেন্ড অফিসার ধ্রুবেশ চন্দ্র দাশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com