বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বই প্রদর্শনী, বই নিয়ে আড্ডা, পাঠচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার ৮ মে সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ মুহাম্মদ আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সার্জন আব্দুল আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক রুহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহফুজুর রহমান এনাম, মহিলা সাংবাদিক হাফসা বেগম, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফখর উদ্দিন শাকিল, এনজিও পাশার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবিরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন লাইব্রেরির পাঠক ও সদস্য সিদরাতুল মুনতাহা ও মোঃ সজিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা অবৈতনিক সেক্রেটারি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরি দীর্ঘদিন ধরে নিজস্ব ভবন ছাড়াই ভাড়াটিয়া স্থানে কার্যক্রম পরিচালনা করে আসছে। অল্প জায়গা ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যে লাইব্রেরি পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
তারা আরও বলেন, লাইব্রেরির সেক্রেটারির ব্যক্তিগত তহবিলের ওপর নির্ভর করে কার্যক্রম চালিয়ে যাওয়া দীর্ঘমেয়াদে সম্ভব নয়। তাই সরকারিভাবে দ্রুত একটি স্থায়ী জায়গা বরাদ্দ ও আধুনিক লাইব্রেরি ভবন নির্মাণের জোর দাবি জানান বক্তারা।
বক্তারা মনে করেন, মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হলে একটি মনোরম ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। এজন্য শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com