বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

খাল খননে প্রকৃতি হবে প্রাণবন্ত এমপি সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, খাল খনন কর্মসূচি আমাদের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও কৃষি পুনরুদ্ধারের একটি বড় পদক্ষেপ।
গতকাল মঙ্গলবার দুপুরে চুনারুঘাটে কুলিয়াছড়া খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশব্যাপী খাল পুনঃখনন কার্যক্রম জোরদার করেছে। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে।
এমপি ফয়সল আরও বলেন, খাল খনন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে। খালের পাড়ে গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব। এতে প্রাণ-প্রকৃতি আবার প্রাণবন্ত হয়ে উঠবে।
কৃষিখাতে এর ইতিবাচক প্রভাব তুলে ধরে তিনি বলেন, খাল সচল থাকলে সেচ ব্যবস্থা উন্নত হবে। কৃষকরা সহজেই পানি পাবে, ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, খাল খনন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। কাজের গুণগত মান বজায় রাখতে কঠোর নজরদারি থাকবে এবং কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।
সরকারের কৃষিবান্ধব বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের জন্য কৃষি ঋণ সহায়তা, কৃষি কার্ড প্রদান, সময়মতো সার ও বীজ সরবরাহ এবং আধুনিক কৃষিযন্ত্র পৌঁছে দিতে সরকার কাজ করছে। কৃষিকে আরও লাভজনক করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রায় ২০ কোটি মানুষের এই দেশে খাদ্য চাহিদা পূরণে কৃষির উন্নয়ন অপরিহার্য। তাই কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সবশেষে তিনি সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বয়ে এই কর্মসূচি সফল করতে হবে। জনগণই সকল ক্ষমতার উৎস। অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com