মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

মৃত্যুদণ্ড না দিলে মাদক থামানো যাবে না ॥ সংসদে রেজা কিবরিয়া

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ জাতীয় সংসদে প্রথম বক্তব্যেই মাদকবিরোধী কঠোর অবস্থান তুলে ধরে আলোচনায় এসেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
তিনি বলেছেন, “মাদক দমনে কঠোর শাস্তি না দিলে এই সমস্যা কখনোই নিয়ন্ত্রণে আসবে না। প্রয়োজনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো শাস্তির বিধান রাখতে হবে।” গতকাল রবিবার (২৬ এপ্রিল) রাতে জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া তার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পিতা শাহ এম এস কিবরিয়ার স্মৃতিচারণ করেন এবং তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।
মাদক প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি একটি বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “একজন পুলিশ সদস্য আমাকে জানিয়েছেন, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ৫০ বার গ্রেফতার হওয়ার পরও প্রতিবারই ভালো আইনজীবীর মাধ্যমে জামিন নিয়ে বের হয়ে আসে। তাহলে এভাবে কীভাবে মাদক নির্মূল সম্ভব?” এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি আরও শক্তিশালী আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
ড. রেজা কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে। গ্রামাঞ্চলের যুবকদের সাথে মাদকের পরিচিতি দেখে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন এইসমস্ত মাদক গ্রামের যুবক পর্যন্ত পৌছানোর কথা নয়। তার বক্তব্যে তিনি নিজ নির্বাচনী এলাকা নবীগঞ্জ-বাহুবলের উন্নয়ন চিত্রও তুলে ধরেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে তিনি সেখানে একটি আধুনিক হাসপাতাল, নার্সিং কলেজ এবং একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের জোর দাবি জানান। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান স্থাপন করা হলে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও কারিগরি শিক্ষার মান বহুগুণে বৃদ্ধি পাবে।
এছাড়া তিনি জুলাই বিপ্লবে শহীদদের হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানিয়ে বলেন, “বিপ্লবের এতদিন পেরিয়ে গেলেও অনেক ঘটনার বিচার এখনো সম্পন্ন হয়নি। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা জরুরি।” তিনি সংশ্লিষ্টদের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সংসদে প্রথম বক্তব্যেই মাদক দমন, উন্নয়ন এবং ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরায় নবীগঞ্জ-বাহুবল এলাকায় ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে তার এই দৃঢ় অবস্থান ও উন্নয়ন ভাবনা নিয়ে আশাবাদ দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com