বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪
  • ৪৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল জেলা কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে। জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি হাফেজ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আল্,ী সহ-সাধারন সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মীরপুরী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, নবীগঞ্জ থানা শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল মজিদ, চুনারুঘাট থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল কদ্দুছ নোমান, সেক্রেটারী মাওলানা আব্দুল কাইয়ূম, আজমিরীগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা মুফতি জুনাইদ আহমদ শাকির, বাহুবল থানা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ, জেলা দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, হবিগঞ্জ শহর শাখার সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, জেলা নির্বাহী সদস্য মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, মোঃ আব্দুল হাকিম মুন্সি প্রমুখ।
বক্তাগণ পবিত্র হজ্ব, তাবলিগ জামাত ও মহানবী (সঃ) সম্পর্কে কান্ডজ্ঞানহীন বক্তব্য প্রদানকারী লতিফ সিদ্দিকী, মাদ্রাসা সমুহের বিরুদ্ধাচরণকারী সমাজ কল্যান মন্ত্রী মহসিন আলী, পবিত্র কুরআন মজিদের সমালোচনাকারী তাছলিমা নাসরিনসহ সকল নাস্তিক মুরতাদদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। আগামী ২২ নভেম্বর সিলেটে বিভাগীয় দায়িত্বশীল বৈঠক এবং ২৬ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় সাধারণ পরিষদের বৈঠক সফল করতে জেলা ব্যাপী সফর করতে সকলকে আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com