মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ বালু মহাল ও সীমান্ত ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ টি ইট ভাটা ও ২টি বালু মহালকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্ব ভ্রাম্যমান আদালত উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামে অবস্থিত সীমান্ত ব্রীক ফিল্ডে গিয়ে দেখতে পান পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। ব্রিকস ফিল্ডটি সম্পুর্ন অবৈধ প্রন্থায় চলছে। ইটভাটা কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র দেখাতে ব্যর্থ হলে প্রশাসন ১ লক্ষ টাকা জরিমানা করে।
একই দিন আমুরোড, বাঁশতলা এলাকায় ইজারা বর্হিভূত জায়গা থেকে বালু উত্তোলন করায় উপজেলার মধ্য আমকান্দি গ্রামের আব্দুল হক এর পুত্র মোঃ অলিউর রহমান সোহাগকে ২ লাখ টাকা ও পাকুরিয়া মহালের ইজারা বহিভূত জায়গা থেকে বালু উত্তোলন করায় মোঃ চেরাগ আলীকে ১ লা টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com