মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ইরানে ইজরাইল-মার্কিন হামলার প্রতিবাদে বাসদের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইরানসহ দেশে দেশে ইজরায়েল-মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী কর্তৃক সামরিক হামলার প্রতিবাদে এবং গত অন্তর্বতীকালিন সরকার কর্তৃক আমেরিকার সাথে সম্পাদিত বাংলাদেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে আজ বিকাল ৩টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, হবিগঞ্জ জেলার আয়োজনে আর ডি হল প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক নুরুজ্জামান তরফদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলার অন্যতম সদস্য নুরুল হুদা চৌধুরী শিবলী, ছাত্র ফ্রন্ট নেতা অনিন্দ্য হাসান চৌধুরী প্রমূখ। আরো উপস্থিত ছিলেন বাসদ হবিগঞ্জ জেলার অন্যতম নেতা ফয়সল আহমেদ, এডভোকেট জুনায়েদ আহমেদ, মোশারফ হোসেন খান শান্ত, শ্রমিক নেতা আব্দুল ওয়াদুদ, সিদ্দিক মিয়া, মোজাহিদ মিয়া, আনিস মিয়া প্রমূখ। সমাবেশে বক্তগণ বলেন, আমেরিকা ও ইসরায়েল সারা বিশ্বব্যাপী তেল গ্যাস ও মূল্যবান খনিজ সম্পদে দখল নিয়ে তার অর্থনীতিকে চাঙ্গা করতে চাচ্ছে। তাদের কাছে মানুষের রক্তের চেয়ে তেল বেশি মূল্যবান। আমেরিকা ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগিয়ে অস্ত্র ব্যবসা করছে। তাদের যুদ্ধ নেশার কাছে মানুষের জীবন খুবই নগন্য। তাই দেশে দেশে যুদ্ধ লাগিয়ে পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বক্তাগণ আরো বলেন, গত অন্তর্বতীকালিন ড. ইউনুসের সরকার আমেরিকা সাথে সম্পাদিত বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি গুলো দেশের অর্থনীতি ও স্বাধীনতা-স্বার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই চুক্তি গুলো বাতিল করতে হবে। চট্টগ্রামের বন্দর, মংলা বন্দর, করিডোর বিদেশিদের কাছে ইজারা দেওয়া চলবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com