বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হুইপ জিকে গউছ এমপি’র সাথে পরিবহন শ্রমিক ইউনিয়নের সাক্ষাৎ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হুইপ জিকে গউছ এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হবিগঞ্জ বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ। গতকাল রাতে তারা সংসদ সদস্যের শায়েস্তানগরস্থ বাস ভবনে সাক্ষাত করেন। এ সময় তারা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া নেতৃবৃন্দ শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। সংসদ সদস্য জিকে গউছ শ্রমিক ইউনিয়নকে সহযোগিতার আশ্বাস দেন এবং নির্বাচনে শ্রমিকরা তার পক্ষে কাজ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: সজিব আলী, সহ-সভাপতি সাইদুর রহমান, শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহিদ মিয়া, সাংগঠনিক বেলাল মিয়া, কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, শ্রম কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক আসাব উদ্দিন, কার্যকরি সদস্য আব্দুল ওয়াহিদ ইকবাল, নুরুল আমিন লালন, মোছাব্বির হোসেন, আবিদুর রহমান মোহাম্মদ আলী, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম রাজু প্রমুখ। এছাড়া সংগঠনের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com