বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে প্রবাসীর ফিশারিতে দুর্বৃত্তদের হানা ॥ ২৫০টি গাছ কর্তন ॥ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর ফিশারিতে রাতের আঁধারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার ওসমানী রোডের বাসিন্দা মোঃ হুমায়ুন কবিরের শ্বশুর ইংল্যান্ড প্রবাসী আব্দুস শুকুর ওরফে মানিক মিয়ার গুমগুমিয়া গ্রামে পাঁচটি ফিশারি রয়েছে। বর্তমানে ফিশারিগুলো অসীম দাস নামের এক ব্যক্তি ইজারা নিয়ে মাছ চাষ করছেন। ওই ফিশারির পাড়ে ২৫০টি ‘একাশি’ জাতের মূল্যবান গাছের চারা রোপণ করা হয়েছিল। গত ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে কে বা কারা শত্রুতা বসত ফিশারির পাড়ে থাকা ২৫০টি গাছের চারা মাঝখান দিয়ে ভেঙে ফেলে রেখে যায়। পরদিন সকালে ফিশারির পাহারাদার যিশু দাস বিষয়টি দেখতে পেয়ে হুমায়ুন কবিরকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে গাছের চারাগুলো ভাঙ্গা অবস্থায় দেখে তারা হতবাক হয়ে যান। ভুক্তভোগী হুমায়ুন কবির জানান, তার শ্বশুর সপরিবারে প্রবাসে থাকায় তিনি এই সম্পদগুলো দেখাশোনা করেন। রাতের আঁধারে কে বা কাহারা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাহারাদার পাহারায় থাকলেও দুর্বৃত্তদের দেখতে পাননি। এই ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে মোঃ হুমায়ুন কবির নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রবাসে থাকা মালিককে বিষয়টি অবগত করার পর থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনবে বলে আশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com