মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জ-সিলেট রুটে ফের বাস চলাচল শুরু ॥ দিনভর ভোগান্তি

  • আপডেট টাইম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুই চালকের হাতাহাতি ও মারামারির ঘটনায় দিনভর বন্ধ থাকার পর অবশেষে হবিগঞ্জ-সিলেট রুটে বিরতিহীন বাস চলাচল শুরু হয়েছে। আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আবারও সড়কে নেমেছে বাসগুলো। এর আগে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ বাস চলাচল বন্ধ ঘোষণা করলে সিলেট ও হবিগঞ্জগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। টার্মিনালগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের; অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে বাধ্য হন। মালিকপক্ষ ও সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বৈঠকের পর উভয়পক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দিলে বিকাল ৫টা থেকে বাস চলাচল পুনরায় শুরু হয়।
সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল হোসেন বলেন, ঘটনাটি অনাকাক্সিক্ষত ছিল। দুই পক্ষ পরে সঙ্গে আলোচনা করে আপাতত সমাধানে পৌঁছানো হয়েছে। খুব শিগগিরই বিষয়টি সম্পূর্ণ মীমাংসা হবে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল জানান, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে প্রায় ৩০০টি বিরতিহীন বাস চলাচল বন্ধ রাখা হয়। সকালে সিলেটের শেরপুর এলাকায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে হানিফ পরিবহন-এর স্টাফদের সঙ্গে বিরতিহীন বাসের কর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে সিলেট বাস টার্মিনালে বিরতিহীন বাসের সুপারভাইজার কল্যাণ বাবুকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
মালিক ও শ্রমিক সমিতির মধ্যস্থতায় বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। টার্মিনালগুলোতে আবারও নিয়মিত ভিড় লক্ষ্য করা গেছে এবং সময়সূচি অনুযায়ী বাস চলাচল করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com