বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে অবৈধ বালু উত্তোলনে জরিমানাসহ ট্রাক্টর জব্দ

  • আপডেট টাইম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে’র নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলামের অংশগ্রহণে বাহুবল থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে বড়ইউরি, মিরপুর, মহাশয় বাজার, সাটিয়াজুরি রোড, ভাদেশ্বর, পুটিজুরি, গুহারুয়া ও হরিতলা এলাকায় অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে সতর্ক করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে দুইটি পৃথক মামলায় একজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা এবং অপর একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে বালু বহনকারী একটি ট্রাক্টর জব্দ করা হয় এবং বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা, নদী ও কৃষিজমি সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com