বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা আ’লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন জেলা যুবলীগ নেতা এডঃ আনিছ গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ নেতা আয়কর আইনজীবী আনিছুজ্জামান আনিছকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রাত ১০ টার দিকে শহরের রাজনগর এলাকাস্থ মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতাল থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।
নিষিদ্ধ ঘোষিত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলটির কতিপয় নেতাকর্মী গত বুধবার সকালে জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। কিছুক্ষণ অবস্থান করে তারা চলে যায়। এ ঘটনার খবর পেয়ে একদল তরুণ সেখানে গিয়ে কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেন। ২০২৪ সনের ২ আগষ্ট হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়টি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। প্রায় দেড় বছর ধরে পূর্বে ধ্বংসস্তূপে পরিণত আওয়ামীলীগ অফিসে আগুন দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
এ ঘটনার পর থেকে পুলিশ ছবি ও ভিডিও যাচাই বাছাই করে উপস্থিত আওয়ামীলীগ নেতাকর্মীদের চিহ্নিত করে। এর সাথে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা এডঃ আনিছুজ্জামান আনিছকে খোজতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০ টার দিকে ডিবি পুলিশ শহরের রাজনগর এলাকাস্থ মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে অভিযান চালিয়ে যুবলীগ নেতা এডঃ আনিছুজ্জামান আনিছকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আনিছকে থানায় হস্তান্তর করা হয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com