মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিসিক শিল্পনগরীতে কটন মিলে আগুন ॥ ক্ষতি ৩০ লাখ টাকা

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত আহসান কটন মিল-এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মিলের ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মিলের ভেতরে থাকা তুলা ও বিভিন্ন কাঁচামালে। এতে কারখানার একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিস্তার রোধ করা সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।”
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com