বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) এর বার্ষিক ওরস ও মাহফিল সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, চৌকি বিলপাড়ের ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ্ তাজ উদ্দিন কুরেশি (রহ.)-এর মাজারে বার্ষিক উরস কার্যক্রম অনুষ্ঠিত হয়। কোরআন খতম এবং মিলাদ মাহফিলের মাধ্যমে, পরিচালনা করেন মাজার মসজিদের নতুন ইমাম হাফেজ ক্বারী মিজানুর রহমান, যিনি সম্প্রতি মোতাওয়াল্লী জনাব মাসুদ রেজা চৌধুরীর দ্বারা এই পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
বাদ জোহর, পবিত্র মাজার শরীফে মাজারের মোতাওয়াল্লী জনাব মাসুদ রেজা চৌধুরীর পক্ষ থেকে গিলাফ ছড়ান মাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ মাতাব উদ্দিন, মাজারের সভাপতি, এবং মাজার ক্যাশিয়ার মাসুক চৌ:, মুকারিম চৌ:, সহ এলাকার বিভিন্ন স্তরের মুসল্লিয়ান কেরাম। আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি জনাব আব্দুল কাহহার চৌধুরীর সিদ্ধান্তে এবং বাংলাদেশ ২০২৬ নির্বাচনের কারণে, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে, মাদ্রাসার ২২তম ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় গত শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ইং।
পবিত্র কোরআন খতম, ওয়াজ এবং মিলাদ মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার নবনিযুক্ত প্রধান শিক্ষক হাফেজ মিজানুর রহমান, যা অনুষ্ঠিত হয় মাজার সংলগ্ন, লাখেরাজ সাকির মোহাম্মদ খানেবাড়ী (বিলপাড় চৌধুরী বাড়িতে)। অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর কল্যাণার্থে দোয়া এবং শিন্নি বিতরণ করা হয়।
উল্লেখ্য, হাফেজ ক্বারী মিজানুর রহমান অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র। আমরা আশা করি এবং দোয়া করি আল্লাহ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের তাওফিক দান করুন, যাতে তিনি কোরআনের বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হন এবং অন্যদের কোরআন-এ-হাফিজ হওয়ার পথে দিকনির্দেশনা প্রদান করতে পারেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com