বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দেউন্দি চা বাগানে ডাকাতির চেষ্টা ॥ গাড়িসহ আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের দেউন্দি চা বাগানে আবারও ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বাগানের ১২ নম্বর সেকশনে একটি গাড়ি নিয়ে প্রবেশ করলে বাগানের চৌকিদাররা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে গাড়িসহ দুই সন্দেহভাজন ডাকাতকে আটক করেন। বাগান কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার গভীর রাতে একই সেকশনে দুর্বৃত্তরা প্রবেশ করে এক চৌকিদারকে বেঁধে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এ ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর বাগানের নিরাপত্তা জোরদার করা হয়।
এরই মধ্যে বৃহস্পতিবার রাতে একটি সন্দেহজনক গাড়ি বাগানে প্রবেশ করলে দায়িত্বরত চৌকিদাররা তাদের আটক করেন এবং সঙ্গে সঙ্গে বাগান কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে থানায় খবর দেওয়া হলে টহলরত পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িসহ আটক দুইজনকে থানায় নিয়ে যায়। চৌকিদাররা আটক দুইজনকে আগের ঘটনার সঙ্গেও জড়িত বলে শনাক্ত করেছেন বলে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে একজনের বাড়ি রানিগাঁও ইউনিয়নে এবং অপরজনের বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com