সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সীমান্তে বিজিবির নজরদারি জোরদার প্রায় ২৭ কোটি টাকার মালামাল জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবিগঞ্জ জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধেও জোরালো অভিযান চালাচ্ছে বাহিনীটি।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম।
তিনি বলেন, ‘হবিগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় অবস্থিত ৬৪৭টি ভোট কেন্দ্রে ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ৯টি উপজেলায় পৃথক পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী ১০৩ কিলোমিটার এলাকা ১৬টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক সুরক্ষিত রাখা হচ্ছে। নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনকে ঘিরে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি যৌথভাবে কাজ করছে। নিয়মিত ভোট কেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা মহড়া অব্যাহত রয়েছে।’ বিশেষ করে সীমান্তবর্তী মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় নজরদারি জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই দুটি উপজেলায় বিস্তৃত সীমান্ত এলাকায় অনেক ভোট কেন্দ্র রয়েছে। সীমান্তবাসী ভোটাররা যাতে শান্তিপূর্ণ ও নির্ভয়ে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গেল বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন সদর ও সীমান্তবর্তী ১৬টি বিওপি থেকে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে ৭ জন আসামিসহ মোট ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com