বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিএনপির দ্বারা কোন অপকর্ম হবে না-আলহাজ্ব জিকে গউছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমরা দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি। জনগণের ভোটে নির্বাচিত হলে দেশের কল্যাণে, মানুষের কল্যানে যেসব কাজ করতে হয় বিএনপি তা করবে। আওয়ামীলীগ অন্যায় করেছে, জুলুম করেছে, জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, এই অপকর্মগুলো বিএনপির দ্বারা হবে না, ইনশাআল্লাহ।
তিনি গতকাল সোমবার লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, আব্দুল মোতালেব, এডভোকেট ইয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম মালু, করাব ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ আহমেদ বাবুল, সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মহিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, সদস্য সচিব আহমেদ আজম প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com