সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে-জিকে গউছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
তিনি গতকাল সোমবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। পায়ে হেঁটে, মোটর সাইকেলে, গাড়িতে, চলেছেন অবিরাম। সময় হলেই দাঁড়িয়ে যাচ্ছেন নামাজে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জানার চেষ্টা করছের তাদের সমস্যার কথা, দিচ্ছেন সমাধানের প্রতিশ্রতি। জি কে গউছ বলেন- গত ১৭ বছর দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। তরণ-তরণীরা ভোটার হয়েছেন কিন্তু ভোট সেন্টারে যেতে পারেন নাই। কারণ ফ্যাসিষ্ট শেখ হাসিনা এবং আওয়ামীলীগ জোর করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দিনের ভোট রাতে নিয়েছিল। কিন্তু আওয়ামীলীগের শেষ পরিণতি ভাল হয়নি। সেই দিন আর ফিরে আসবে না। আগামী ১২ ফেব্রুয়ারী আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। ইনশাআল্লাহ, ধানের শীষ নির্বাচিত হলে, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। নির্বাচনী প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহীন, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মতিউর রহমান, সাধারণ সম্পাদক মজনু তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com