মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ শহরে রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান ১৭ মোটরসাইকেল আটক

  • আপডেট টাইম সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে রেজিস্ট্রেশনবিহীন এবং বৈধ কাগজপত্র ছাড়া চলাচল করা যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে এই অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ। অভিযানে মোট ১৭টি মোটরসাইকেল আটক করা হয় এবং সড়ক পরিবহন আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে। জেলা ট্রাফিক পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃংখলা বজায় রাখা এবং অপরাধ দমন নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় জেলা পুলিশ কার্যক্রমে সরাসরি সহযোগিতা করেছে। কর্তৃপক্ষ জনগণকে সচেতন থাকার পাশাপাশি সব ধরনের যানবাহন পরিচালনায় আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com