বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯। বুধবার ৭ জানুয়ারি দিবাগত রাত প্রায় ১১ টার দিকে দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকা থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তবে মাদক ব্যবসায়ীরা র‌্যাবের অভিযানের আগেই পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের ধরতে র‌্যাবের তৎপরত্ অব্যাহত আছে বলে জানা গেছে।
র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত বুধবার ৭ জানুয়ারি দিবাগত রাত প্রায় সাড়ে ১০টার দিকে খবর পায় যে, দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে ব্যাপক তল্লাশী শুরু করে। এক পর্যায়ে প্লাস্টিকের বস্তা দেখতে পায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে নীল রংয়ের পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত গাঁজার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের খুজে বের করার জন্য র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com